জানুন কীভাবে রিয়েল/লাইভ ফরেক্স একাউন্ট খুলবেন সহজ নিয়মে। সোয়াপ, লিভারেজ, কারেন্সি পছন্দ এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনসহ সব ধাপের বিস্তারিত
রিয়েল/লাইভ ফরেক্স অ্যাকাউন্ট খুলতে যা দরকার:
বেশিরভাগ ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট খোলার সময় সাধারণ কিছু তথ্য চায় যেমন:-
- First Name (আপনার নামের প্রথম অংশ)
- Last Name (আপনার নামের শেষাংশ)
- Address (ঠিকানা)
- Email Address (আপনার ইমেইল আইডি)
এগুলো সাধারণত অন্য সাইটেও দিয়ে থাকেন, তাই এ নিয়ে নতুন কিছু নেই। তবে অ্যাকাউন্ট খোলার সময় কয়েকটি নতুন অপশনও আসবে, যেগুলোর সাথে হয়তো আপনি আগে পরিচিত ছিলেন না।
Swap (সোয়াপ): সোয়াপ মানে হলো সুদ। সোয়াপ চালু থাকলে ট্রেডের উপর নির্ভর করে আপনি সুদ পাবেন বা দিতে হবে। ইসলামিক নিয়ম অনুযায়ী সুদ হারাম। তাই চাইলে “No Swap” নির্বাচন করতে পারেন।
Leverage (লিভারেজ): বাংলাদেশের শেয়ার মার্কেটে যেখানে ব্যাংক ১:২ অনুপাতে লোন দেয়, ফরেক্স ব্রোকাররা সেখানে ১:৫০০ বা এমনকি Exness broker ১:২০০০ পর্যন্ত লিভারেজ দেয়। লিভারেজ বেশি হলে বড় ট্রেড করা সম্ভব, তবে এই লোভে বেশিরকম ঝুঁকি নেয়া ঠিক না। ১:৫০ লিভারেজ বেশ নিরাপদ।
Account Currency (অ্যাকাউন্ট কারেন্সি): ডলার (USD) নির্বাচন করাই ভালো।
আরও জানুন: “ফরেক্স লিভারেজ কীভাবে কাজ করে“
Account Type (অ্যাকাউন্ট টাইপ): ডিপোজিটের পরিমাণ অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্ট টাইপ থাকে। ১০০০ ডলারের কম হলে Micro, ১০০০ – ১০,০০০ হলে Mini, আর ১০,০০০ ডলারের বেশি হলে Standard টাইপ নির্বাচন করা যেতে পারে।
অনেক ফরেক্স ব্রোকার নিরাপত্তার জন্য ডলার জমা বা উত্তোলনের আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নেয়। এর জন্য আপনাকে দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপলোড করতে হতে পারে:
- পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বা ন্যাশনাল আইডি (ছবির জন্য)
- বিদ্যুৎ/গ্যাস/পানির বিল, বা ব্যাংক স্টেটমেন্ট (ঠিকানা যাচাইয়ের জন্য)
এটা আন্তর্জাতিক নিয়ম। কিছু ব্রোকার হয়তো ভেরিফিকেশন ছাড়া কাজ চালায়, তবে যেগুলো ভেরিফিকেশন চায়। সেখানে আগে অ্যাকাউন্ট ভেরিফাই করাই ভালো।
কিভাবে একটি ডেমো/Real অ্যাকাউন্ট খুলবেন: সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে
এখানে ক্লিক করুন
আপনি কি রিয়েল একাউন্ট খুলতে আগ্রহী? আজই রেজিস্ট্রেশন করুন!”


