গোল্ড বা XAUUSD ট্রেডিং বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেডিং পেয়ার। আমরা দেখতে পেয়েছি, ২০২৫ সালে গোল্ড সর্বকালের রেকর্ড ভেঙে ৩৫০২ ডলারে পৌঁছায়। সেখান থেকে প্রাইস ৩১২১ ডলার পর্যন্ত নেমে আসে, অর্থাৎ প্রায় ৩৮১০ পিপস (৩৮১ x ১০) ডাউনমুভমেন্ট হয়েছে।
বিগত কিছু সময় ধরে আমরা লক্ষ্য করছি, গোল্ডের প্রতিটি বড় মুভমেন্টেই প্রায় ১০০০ থেকে ১৮০০+ পিপসের জিগজ্যাগ প্যাটার্ন দেখা যাচ্ছে।
এই ধারাবাহিকতার ভিত্তিতে, গোল্ডে একটি সম্ভাব্য বড় মুভমেন্টের আভাস পাওয়া যাচ্ছে, যা আগামী ১০-১৫ দিনের মধ্যে দেখা যেতে পারে।
বর্তমান পরিস্থিতি ও টেকনিক্যাল দৃষ্টিকোণ:
২৩ মে ২০২৫ তারিখে XAUUSD চার্টে $৩৩৬৫ এর একটি নতুন local high তৈরি করেছে। এটি স্পষ্টভাবে বোঝায় যে মার্কেটে বায়ারদের দাপট রয়েছে । তবে ০৮ মে ২০২৫ তারিখ ৩৩৭০ পয়েন্ট থেকে প্রায় ২৪৯০ পিপস ডাউনমুভমেন্ট হয়েছিল ও আমরা দেখতে পাচ্ছি ৩৩৭০-৩৩৮০ একটি স্টং রেজিস্ট্যান্স লেভেল আছে। তাই ক্যান্ডেলস্টিক কনর্ফারমেশন পেলে ৩৩৭০-৩৩৮০ ডলার প্রাইস থেকে ১০০-২০০ পিপ্স STOP LOSS ব্যবহার করে একটি ট্রেড নেওয়া যেতে পারে।
বর্তমান মার্কেট মুভমেন্ট বিবেচনা করে বলা যায়, গোল্ডের বাজারে চরম ভোলাটিলিটি বিদ্যমান। ট্রেডারদের জন্য এটি একদিকে যেমন সুযোগ, তেমনি ঝুঁকিরও নির্দেশনা দেয়। তাই, সুসংহত রিস্ক ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। নিচে গোল্ড H1এন্যালাইসিস দেওয়া হলো।
![]()
![]()





super analysis i like it