XAUUSD (Gold) H4 চার্ট বিশ্লেষণ – গোল্ড পৌঁছেছে $3344 | ২২ মে ২০২৫ আপডেট

XAUUSD (গোল্ড) H4 টাইমফ্রেম বিশ্লেষণ – ২২ মে ২০২৫

গোল্ড ট্রেডিং (XAUUSD) বিশ্বের অন্যতম জনপ্রিয় সেফ হেভেন অ্যাসেট। ২০২৫ সালে এটি ইতিহাস গড়ে সর্বোচ্চ $৩৫০২ ডলারে পৌঁছায়, যা ট্রেডারদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করে।

এই বিশ্লেষণে, আমরা ২২ মে ২০২৫ তারিখ পর্যন্ত গোল্ডের H4 টাইমফ্রেম-এ সাম্প্রতিক মূল্য গতিবিধি ও ট্রেন্ড রিভিউ করবো।

সাম্প্রতিক মূল্য গতিপথ বিশ্লেষণ:

🔸 ০৯ মে ২০২৫:
গোল্ড (XAUUSD) $৩৩৪৫ ডলারে একটি স্থানীয় উচ্চতায় পৌঁছায়।

🔻 এরপর:
এই পয়েন্ট থেকে শুরু হয় একটি শক্তিশালী নিম্নমুখী প্রবণতা, এবং মূল্য কমতে কমতে ১৫ মে ২০২৫ তারিখে $৩১২১ ডলারে এসে পৌঁছায়।
➡️ মোট ডাউনমুভমেন্ট: প্রায় ২২৪০ পিপস

🔺 ১৫ মে থেকে ২২ মে ২০২৫:
এই সময়ের মধ্যে গোল্ড পুনরুদ্ধার শুরু করে এবং পুনরায় শক্তিশালী বুলিশ মুভমেন্ট দেখিয়ে ২২ মে ২০২৫ তারিখে $৩৩৪৪ ডলারে পৌঁছে যায়।
➡️ মোট আপমুভমেন্ট: প্রায় ২২৩০ পিপস

বর্তমান পরিস্থিতি ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ:

২২ মে ২০২৫ তারিখে XAUUSD চার্টে $৩৩৪৪ এর একটি নতুন local high তৈরি করেছে। এটি স্পষ্টভাবে বোঝায় যে মার্কেটে বায়ারদের দাপট রয়েছে । তবে ৩৩৪৫ পয়েন্ট থেকে প্রায় ২২৪০ পিপস ডাউনমুভমেন্ট হয়েছিল, তাই ৩৩৩৩-৩৩৪০ ডলার থেকে ১০০-২০০ পিপ্স STOP LOSS ব্যবহার করে একটি ট্রেড নেওয়া যেতে পারে।

বর্তমান মার্কেট মুভমেন্ট বিবেচনা করে বলা যায়, গোল্ডের বাজারে চরম ভোলাটিলিটি বিদ্যমান। ট্রেডারদের জন্য এটি একদিকে যেমন সুযোগ, তেমনি ঝুঁকিরও নির্দেশনা দেয়। তাই, সুসংহত রিস্ক ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। নিচে গোল্ড H4 এন্যালাইসিস দেওয়া হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top