ফরেক্স কী? What is Forex?

ফরেক্স মার্কেট থেকে আয় করা, ফরেক্স ট্রেডিং প্রক্রিয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আয় বৃদ্ধি।

ফরেক্স হলো বৈদেশিক মুদ্রা বাজার নামে পরিচিত একটি বিশ্বের বৃহত্তম আর্থিক বাজার। প্রতিদিন যেখানে $৬ ট্রিলিয়নেরও বেশি লেনদেন হয়ে থাকে। এটি একটি বিকেন্দ্রীভূত বাজার যেখানে ব্যাংক, ব্রোকার, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে মুদ্রা লেনদেন করে। ফরেক্সের মাধ্যমে বৈশ্বিক মুদ্রার মূল্য ওঠানামা হয় যা অর্থনৈতিক তথ্য, আন্তর্জাতিক রাজনৈতিক ইভেন্ট এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার পরিবর্তনের মত বিষয় দ্বারা প্রভাবিত হয়। এটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে তরল বাজার হিসেবে ট্রেডাররা এতে অংশগ্রহণ করে লাভের সুযোগ খুঁজে পান।

কীভাবে ফরেক্স মার্কেট কাজ করে?

ফরেক্স মার্কেটে ব্যবসায়ীরা এক মুদ্রার জন্য অন্য মুদ্রা বিনিময় করে। প্রতিটি লেনদেন দুটি মুদ্রার মধ্যে ঘটে যাকে মুদ্রাজোড়া বলা হয়।
উদাহরণস্বরূপ EUR/USD মুদ্রাজোড়ায় ইউরো (EUR) এবং মার্কিন ডলার (USD) থাকে। এখানে ব্যবসায়ীরা ইউরো বা ডলারের মূল্য বাড়বে
বা কমবে, সেই অনুমান করে ট্রেড করেন।

ফরেক্সের অনন্য বৈশিষ্ট্য হলো এই মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে, সপ্তাহে পাঁচ দিন। এর মানে হচ্ছে ব্যবসায়ীরা যে কোনো সময় ট্রেড করতে
পারেন যা অন্যান্য আর্থিক বাজারের তুলনায় এটিকে অনেক বেশি সাশ্রয়ী করে তুলেছে। ফরেক্সের ট্রেডিং সেশনগুলি প্রধানত
নিউইয়র্ক, লন্ডন, টোকিও এবং সিডনি চারটি সময় অঞ্চল জুড়ে কাজ করে । এগুলোর মধ্যে কিছু সময় সেশন ওভারল্যাপ করে
যা ব্যবসায়ীদের আরও বেশি সুযোগ এনে দেয়।

ফরেক্স ট্রেডিংয়ের মুদ্রাজোড়া ও তা কীভাবে কাজ করে:

ফরেক্স মার্কেটে মুদ্রাগুলি জোড়ায় বিনিময় হয়। অর্থাৎ প্রতিটি লেনদেনে দুটি মুদ্রা জড়িত থাকে একটি বেস কারেন্সি এবং
একটি কোট কারেন্সি। বেস কারেন্সি হলো সেই মুদ্রা যা আপনি কিনতে বা বিক্রি করতে চান ও কোট কারেন্সি হলো সেই মুদ্রা যার
বিপরীতে আপনি মূল্যের হিসাব করছেন।

উদাহরণস্বরূপ যদি আপনি EUR/USD জোড়ায় ট্রেড করেন তাহলে ইউরো হলো বেস কারেন্সি ও ডলার হলো কোট কারেন্সি।
যদি EUR/USD = 1.15 হয় তার মানে ১ ইউরো ১.১৫ ডলারের সমান বা ১ ইউরো দিয়ে ১.১৫ ডলার ক্রয় করতে পারবেন ।

প্রধান মুদ্রাজোড়া:

ফরেক্সে কয়েকটি প্রধান মুদ্রাজোড়া রয়েছে যে গুলোতে মার্কিন ডলার (USD) থাকে। প্রধান মুদ্রাজোড়া সাধারণত বেশি লিকুইড
এবং স্থিতিশীল হয় এবং সেগুলো হলো:

  • EUR/USD (ইউরো / মার্কিন ডলার)
  • USD/JPY (মার্কিন ডলার / জাপানি ইয়েন)
  • GBP/USD (ব্রিটিশ পাউন্ড / মার্কিন ডলার)
  • USD/CHF (মার্কিন ডলার / সুইস ফ্রাঁ)

এছাড়াও ক্রস কারেন্সি জোড়া রয়েছে যেগুলোতে মার্কিন ডলার থাকে না যেমন EUR/GBP বা EUR/JPY ইত্যাদি।

ফরেক্স মার্কেট এর সুবিধা:

ফরেক্স মার্কেট যা অন্যান্য আর্থিক বাজারের তুলনায় বেশ কিছু সুবিধা প্রদান করে যার ফলে ট্রেডারদের জন্য জনপ্রিয় করে তুলেছে।
এর কিছু উল্লেখযোগ্য সুবিধা নিম্নে দেওয়া হলো:

  1. লিকুইডিটি: ফরেক্স হলো বিশ্বের সবচেয়ে তরল বাজার। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ লেনদেন হয় যা লেনদেনের দ্রুততা ও কার্যকরতা নিশ্চিত করে।
  2. দৈনিক ২৪ ঘণ্টা খোলা: ফরেক্স বাজার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকে যা ট্রেডারদের সময়ের স্বাধীনতা দেয়।
  3. কম খরচে ট্রেডিং: অন্যান্য বাজারের তুলনায় ফরেক্সে স্প্রেড ও কমিশন সাধারণত কম হয়। অধিকাংশ ব্রোকাররা বিনামূল্যে
    ট্রেডিং প্ল্যাটফর্ম সরবরাহ করে, ট্রেডের স্প্রেড থেকে তাদের লাভ করে।
  4. লিভারেজের সুবিধা: ফরেক্সে লিভারেজ ব্যবহার করে আপনি ছোট মূলধন দিয়েও বড় ট্রেড করতে পারেন যা বড় লাভের সুযোগ তৈরি করে।
  5. বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি: ফরেক্স মার্কেটে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। তাছাড়া ডে ট্রেডিং, সুইং ট্রেডিং বা
    লং-টার্ম ট্রেডিং করতে পারেন। ফলে এটি সব ধরনের ট্রেডারদের জন্য উন্মুক্ত।
  6. উভয় ক্ষেত্রে লাভঃ ফরেক্স মার্কেটে সব থেকে বড় সুবিধা আপনি মূল বৃদ্ধি পেলে বাই এবং মূল্য হ্রাস পেলে সেল করেও
    লাভবান হতে পারবেন। বাই, সেল উভয় করেই লাভবান হওয়া সম্ভব।

ফরেক্স মার্কেটে মুদ্রার মূল্য কীভাবে পরিবর্তিত হয়?

ফরেক্সে মুদ্রার মূল্যের ওঠানামা বিভিন্ন অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ দ্বারা চালিত হয়। এর মধ্যে কিছু প্রধান কারণ নিম্নে দেওয়া হলো:

  1. অর্থনৈতিক তথ্য: একটি দেশের মুদ্রার মান প্রায়ই তার অর্থনৈতিক সূচক দ্বারা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব
    এবং জিডিপি প্রবৃদ্ধি মুদ্রার মান বাড়াতে বা কমাতে পারে।
  2. ভূ-রাজনৈতিক ঘটনাবলী: আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাবলী যেমন নির্বাচন, যুদ্ধ, বা আন্তর্জাতিক চুক্তির মতো বিষয়গুলো
    ফরেক্স মার্কেটে বড় প্রভাব ফেলে। এই ধরনের ঘটনাবলী বাজারের দিক পরিবর্তন করতে পারে।
  3. মুদ্রানীতি এবং কেন্দ্রীয় ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতির পরিবর্তনও মুদ্রার মূল্যকে প্রভাবিত করতে পারে।
    সুদের হার বাড়ানো বা কমানো মুদ্রার মানের উপর সরাসরি প্রভাব ফেলে।
  4. মার্কেট মনস্তত্ত্ব: ট্রেডারদের মানসিকতা বা অনুভূতির পরিবর্তনও মুদ্রার দামে প্রভাব ফেলে। কখনো কখনো বাজারে অস্থিরতা
    বা প্যানিক ট্রেডিং মুদ্রার মূল্য দ্রুত পরিবর্তন করতে পারে।

ফরেক্স ট্রেডিং কৌশল:

ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য একটি সুপরিকল্পিত কৌশল খুব গুরুত্বপূর্ণ। কিছু জনপ্রিয় ট্রেডিং কৌশল নিম্নরূপ:

  1. স্ক্যাল্পিং: এটি একটি স্বল্পমেয়াদী কৌশল যেখানে ট্রেডাররা এক দিনের মধ্যে একাধিক ট্রেড করে এবং ছোট লাভ করে।
  2. ডে ট্রেডিং: ডে ট্রেডিংয়ে ট্রেডাররা দিনের মধ্যেই ট্রেড সম্পন্ন করে, কোন অবস্থান রাতে ধরে রাখে না। এটি স্বল্পমেয়াদী মুভমেন্টের উপর ভিত্তি করে।
  3. সুইং ট্রেডিং: সুইং ট্রেডাররা কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য একটি পজিশন ধরে রাখে, যেখানে ট্রেন্ডের উপর ভিত্তি করে বড় মুভমেন্টের অপেক্ষা করা হয়।
  4. লং টার্ম ট্রেডিং: এই কৌশলে ট্রেডাররা দীর্ঘ সময়ের জন্য পজিশন ধরে রাখে, যা কয়েক মাস বা বছরের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে।

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর :

ফরেক্স ট্রেডিংয়ে কিভাবে লাভ করা যায়?
ফরেক্সে লাভ করার জন্য আপনাকে একটি মুদ্রা কিনতে হবে যখন তার মূল্য কম এবং বিক্রি করতে হবে যখন তার মূল্য বৃদ্ধি পায়।
এর জন্য বাজারের সঠিক বিশ্লেষণ প্রয়োজন।

সবার জন্যফরেক্স কি উপযুক্ত?
Forex ট্রেডিং ঝুঁকিপূর্ণ হলেও যাদের মূল ধনের একটি নির্দিষ্ট অংশ ঝুঁকিতে দেওয়ার ক্ষমতা আছে এবং যারা ট্রেডিং শিখতে আগ্রহী
তাদের জন্য ফরেক্স একটি উত্তম সুযোগ।

ফরেক্স ট্রেডিংয়ের জন্য কোন সময় সবচেয়ে ভালো?
ফরেক্স ট্রেডিংয়ের সবচেয়ে ভালো সময় হলো সেই সময় যখন প্রধান ট্রেডিং সেশনগুলি ওভারল্যাপ করে, যেমন লন্ডন এবং
নিউইয়র্ক সেশনের সময়। এই সময়ে লিকুইডিটি এবং ভলিউম বেশি থাকে।

Forex মার্কেট কেন এত বড়?
Forex মার্কেটের এত বড় হওয়ার কারণ হলো আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং মুদ্রার রূপান্তর এর সাথে জড়িত।
এটি বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফরেক্সে লিভারেজ ব্যবহার করা কতটা নিরাপদ?
লিভারেজ ব্যবহারের ফলে আপনি ছোট মূলধন দিয়ে বড় ট্রেড করতে পারেন, তবে এটি ঝুঁকিপূর্ণও। কারণ লিভারেজ বড় লাভের
পাশাপাশি বড় ক্ষতির সম্ভাবনাও বাড়িয়ে দেয়।

উপসংহার:

ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে তরল এবং গতিশীল আর্থিক বাজার, যা মুদ্রার মূল্য ওঠানামার মাধ্যমে ট্রেডারদের জন্য লাভজনক
সুযোগ তৈরি করে। এর বিশালতা এবং ক্রমাগত চলমান অবস্থার কারণে ট্রেডাররা সপ্তাহের প্রায় যেকোনো সময় ট্রেড করতে পারেন।
ফরেক্স ট্রেডিং শেখা এবং সঠিক কৌশল তৈরি করা হলে, এটি হতে পারে আপনার জন্য একটি অত্যন্ত লাভজনক বাজার।

স্প্রেড কী? ফরেক্সে স্প্রেড সম্পর্কে বিস্তারিত

পিপস এবং পিপেটিস কী সহজ ভাষায় ব্যাখ্যা

2 thoughts on “ফরেক্স কী? What is Forex?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top